![]() |
| সুদীপ সিনহা |
ওগো ,ভীষন আমি ডরি,
ও করোনা সুন্দরী।
কোন সে বলে,কি কৌশলে,
হলে ভয়ঙ্করী।
তোমার ,ভাইরাসে ভাইরাসে,
প্রাণ রয়েছে ত্রাসে,
এমন কেন করো,
জম -রাজা যে হাসে।
তোমার মিউটেশন এর জোরে,
তুমি,হাজার মূর্তি ধরে।
প্রাণ ঘাতিনি,হে নন্দিনী,
লড়ছো কেমন করে।
আমি, লকডাউনে বসে,
এই চুষছি আঙুল কষে।
মুখোশ বেঁধে,বেরোই কেঁদে,
পুলিশ তাড়ায় রোষে।
এই প্রাণ যে ওষ্ঠাগত,
আর মানুষ মারবি কত।
গেছিস ঘেমে,এবার থেমে,
নে না ,বিদায় ব্রত।
আমার কমছে রুজি,পুঁজি,
আমি বাঁচছি, সাহস খুঁজি,
ভিড় বাঁচিয়ে, মায়ে ঝিয়ে,
খাবো ,কোথায়, ভাজাভুজি।
তাই ঘরের কোণে থাকি,
করি ফোনেই হাঁকাহাকি।
আশায় আশায়, দিন কেটে যায়,
মরলে সবই ফাঁকি।
নিই না কোন ঝুঁকি,
মারি ,জানলা দিয়ে উঁকি।
আসবে সুদিন,আর কতদিন?
না হয়,ঘরের মধ্যে ধুঁকি।
পাঠকের জন্য : আমাদের কাছে লেখা পাঠান হোয়াটসআপ ৯২৩২২৩৭৮৭১ এই নাম্বারে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন