![]() |
| কিশলয় গুপ্ত |
পৃথিবীর সব রাগ-সব দ্বেষ-ঘৃনা
জমা হোক আমার বুকে
তারপর একটা ভয়ংকর বিস্ফোরন
গোটা শরীর শত টুকরো হয়ে
ছড়িয়ে পড়ুক দশদিকে
দৃশ্যতঃ চিতার গল্প লেখা হোক।
আর রাগ নেই-ঘৃনা,দ্বেষ নেই
বুকের উপর হেঁটে গেল সহসা
আমারই একান্ত প্রিয় মৃতদেহ
হাওয়াদের অনুবাদ ভুলে
ছায়াপথে থাকবে না ঈশ্বর
শুধু মাটির সরলীকরন হবে...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন