![]() |
| কর্ণধর মন্ডল |
জীবনের কত বসন্ত ফিরে গিয়েছে,
কত ঋতু নিয়েছে নীরবে বিদায়।
কত দিন গুনেছি কত রাত জেগেছি,
অভিমানে দাও আমাকে 'বিদায়'......।।
আজ তুচ্ছ-ভগ্ন-নগ্ন মানব সমাজ,
চাইনা বলতে শুধু মিথ্যা সংলাপ।
চাইনা থাকতে সং-সেজে পাপের কালিমা মাখতে,
দাও আমাকে নীরবে বিদায়.....।।
গদ্যময় পৃথিবী রঙ্গময় দুনিয়া আজ ব্যভিচারী,
সমাজটা রক্ত-পিপাসু নর-খাদকে ভরা।
চাইনা বাঁচতে স্বার্থপর বেইমান সাজতে,
দাও আমাকে নীরবে বিদায়......।।
মরুর বুকে মরিচিকা তৃষ্ণা বাড়ায়,
ভোরের পাখি মিথ্যা বারতা শোনায়।
তবু মন অলীক সুখের আশায় স্বপ্ন খুঁজে বেড়ায়,
দাও আমাকে নীরবে বিদায়...... ।।
বিরহের বাঁশী অবসাদ সুরে ভরেছে বাতাস,
বিষাদের কালো মেঘে ঢেকেছে আকাশ।
তবু যেতে হবে তবু যেতে হবে,
দাও আমাকে নীরবে বিদায়.......।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন