![]() |
| ইলোরা বিশ্বাস |
পৃথিবী থেকে হঠাৎ কোনো দিনও
পড়ে যেতে পারি মহাশূন্যে
এধার ওধার নানা গ্রহপুঞ্জ দেখবো সেখানে
চাঁদের আলোতে ঝলসাবে চোখ
বলবে সে কিছুই নেই আমার শুধুই রুক্ষ পাহাড়
ধার নিয়ে চলি সারাটা জীবন সুয্যিমামার
তারারা ছড়িয়ে আছে যেন প্রদীপের আলো
লক্ষ লক্ষ দূরে আছে ফুরোয়না পথ
তবু বেশ আছে ভালো
হততা কর্তা সূয্যিমামা যেন ব্রহ্মাণ্ডের পিতা
তেজের আগুনে ঝলসে সর্বক্ষণ সবাই গ্রহীতা
যদি দিতে পারতাম সেইখানে পাড়ি
সব কষ্ট ভুলে আত্মীয়পরিজন একলা সওয়ারী
বেশ হতো তবে সব ইচ্ছে কষ্ট নিমিত্ত সুখ
পুড়ে খাক হোতো সবে
পালাবার জায়গা নেই কোন পৃথিবীটা খুবই ছোট্ট জেনো
যাবো যাবো একদিন আমরা সবাই সেইখানে
ভাসবো শূণ্যে শান্তির সেই বাতাবরণে
কেউ কাউকে দেখবোনা ঠিক চিনবোনা ভালোবেসে
শুধু একাকী বিরাজীব নিষ্প্রভ আবেশে

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন