ধন্য ভারতভূমি : সুকান্ত পাল

সুকান্ত পাল
ধন্য ভারতভূমি
       
এই ধরনীর ধূলিতে মহান
ধন্য ভারতভূমি
খেলিছে জোয়ার , খেলিছে ভাটা
তোমার চরণচূমি।
মাগো তোমার চরণ চূমি।
ধন্য ভারতভূমি।
সিন্ধু -গঙ্গা - বহিছে যমুনা
কৃষ্ণা-কাবেরী-গোদাবরী
কেটেছে আঁধার , ফুটেছে আলো
অরুন কিরণে বিভাবরী ।                           
উত্তরে তব রহিছে ঘেরিয়া
সুবিশাল হিমালয়
তব মহিমায় হে ভারতভূমি
তুমি যে মহিমাময় ।
নিখিল  ভুবনে শান্তির বানী
ছড়ালে যে মাগো তুমি।
এই ধরনীর ধূলিতে মহান
ধন্য ভারতভূমি।
মাগো , আমার জন্মভূমি
মাগো,   ধন্য ভারতভূমি
ধন্য ভারতভূম
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.