![]() |
| বিনন্দ বর্মন |
নিজেকে খুঁজতেই বারবার নিজেকে ভাঙি
আবার গড়ে তুলি নতুন করে
নীরবতা ছুঁয়ে থাকে ভাঙ্গনের আড়ালে
হৃদয়ের দেয়াল জুড়ে থাকে সদ্য জন্মানো স্বপ্ন ।
তুই বলতে পারিস ‘আমার কথায় নীরবতা ছারিস নি কেন’?
কেন বদলাসনি নিজেকে,আমি কি ব্রাত্য ছিলাম?
আরো অনেক প্রশ্ন হয়তো লালন করিস
তোর মনের গভীরতায়!
তোর মাঝে কখনোই নিজেকে খুঁজিনি
এর কারন হয়তো তোর জানা,
হয়তো তোর কল্পনায় ডানা মেলিনি
শুধু নীরব থেকে সব প্রশ্নের জবাব দিয়েছি।
দেখ আমি আজও নীরব,আমার কোনো প্রশ্ন নেই।
বলতে পারিস কেনো এতো অভিমান?
আমি তো সাথেই ছিলাম,
থাকতে চেয়েছিলাম তোর সাথেই।
তোর সব প্রশ্নের জবাব নিশ্চয় পাবি
যেদিন তোর নিঃশ্বাসে আমায় খুঁজে পাবি,
তোর সূচারু দৃষ্টি আমাকে আটকাবে,
সেদিন বুঝবি কেনো নীরবে নিজেকে ভাঙছি ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন