শাস্তি র অনুরোধ : সোনালী মুখার্জী

শাস্তি র অনুরোধ : সোনালী মুখার্জী
শাস্তি র অনুরোধ : সোনালী মুখার্জী

ওই দ্যাখো ??তাকাও সামনে ..?
দেখো ....দেখতে পাচ্ছ ??তোমার ঘরের মেয়ে আসিফা নির্ভয়া ..প্রিয়াঙ্কা দের ??
ওরা চোখে মিনতি নিয়ে তোমাদের দিকে তাকিয়ে আছে ..
ওদের সাথে করা অন্যায়ের শাস্তি চাইছে ..
তোমাদের চিৎকার করে বলতে চাইছে ..
মোমবাতি মিছিল নয় ..
ওদের শাস্তি দাও ..
ওদের শাস্তি দাও ...
দুচোখে আমাদের জন্য জল নয় ..
আগুন জ্বালো ..সেই আগুনে ঝলসে পুড়িয়ে
ছারখার করে ফেলো ওদের ..
মেয়েরা ঘরের লক্ষ্মী ...এই ভাবনার সাথে ..এটাও ভাবতে শেখাও ...
প্রয়োজনে আমি  দূর্গা কালী হতেও পারি ..
ওদের শাস্তি দিয়ে আমাদের মুক্ত  করো ..
আমরা ও প্রাণ চাই .. ধর্ষকদের প্রাণ ..রক্ত চাই ..রক্ত ..
আমরা রক্ত চাই ..প্রাণ চাই ..শাস্তি চাই ...
দেখো ..ওরা হাত বাড়াচ্ছে ..
 তুমি ওই হাতের সাথে তোমার সন্তানের হাতটাও মিলিয়ে দেখো ??ওটা তোমার সন্তানের ও .
ও বলছে ..আমি বাঁচতে চাই ...বাঁচতে চাই ..
এগিয়ে এসো .
.ধর্ষক কোনো পুরুষ নয় ..
ওরা শুধুই ধর্ষক ..
এসো সকলে এই কীট কে আমাদের সমাজ থেকে
 নির্মূল করি ...
এসো ..আমরাই চিৎকার করি ..
মোমবাতি মিছিল নয় ..
মৌন মিছিল নয় ..
চিৎকার করো ..
ছিনিয়ে নাও ..
সকলে একজোট হও ..
ওদের শাস্তি দাও ...
শাস্তি দাও ..
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.