![]() |
| নিঃশব্দ আহামদ |
যা যা স্বচ্ছ,নমনীয় যা
সবখানে দ্যাখি কোনো বিষম নীতি
বরং নিরেট সুন্দর আজ এই দিন
বৃষ্টির শান্ত প্রবল ধারায় ঝরছে চোখ অবিরত
দ্যাখলাম,কোথাও অপেক্ষা নেই-অমোঘ এক সত্য৷
যোগাযোগহীনতায় কেটে গেলে একটা রাত,হতে পারতো একটি রাত মৃত্যুর মতোন-যদি নাই জাগি আর
দ্যাখবোনা চোখ,দীর্ঘ আগ্রহ ভরে মুখিয়ে থাকবোনা মুখে,প্রতিটি মানুষের ভেতর স্বকীয়বোধ,শুধু আমি ই হেঁটে এলাম পাগল বেশে এতোটা পথ৷
নিরর্থক,এই এতোটা ব্যাখ্যা,যে জীবন বর্ণাঢ্য
অনাড়ম্বরতা সে শুধু আমার
কখনো চোখ জলে প্রশ্নবিদ্ধ,মানুষের ভাষা চোখেও প্রচ্ছন্ন বুকে,সে বুঝবে অমন দায় আর কার!
তাদের বলেছি,সুধীজন,যারা হেঁটে যেতো আদুল গায়
আমার একান্ত শৈশবে-কখনো এঁকেছি চুমো গালে
এখানে থাকবো না,বিষন্ন চিত্তে আর কতো করি আবিষ্কার,নাহ,সে আমার কোনো প্রেমিকা,প্রিয়তমা
কেবল এক নারী,কারো স্বত্ব,কাম বাসনায় যদি জাগে রাত৷
আর বলছি,থেকো বেশ-ঠিকঠাক
একদিন চুকে যাবে এমনো
বর্ষা চোখে
কতো যে চোখ বর্ষা হয়ে ফিরে গেছে অনেকদূর
না ফেরার গানে মূর্ছনা তুলে বাজছে আমারও অমন সুর

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন