| সোনালী মুখার্জী |
.( . .তুমি ....)
স্বপ্ন যখন চোখের পাতায় ..
ফুটবে কারো হয়ে ..
দাঁড়িয়ে তুমি থাকবে একা ..
সময় যাবে বয়ে ..
ভেবো নাকো একলা তুমি ..
দুঃখের বোঝা নিয়ে ..
দেখবে আমি দাঁড়িয়ে আছি ..
তোমার বন্ধু হয়ে ...
(আমি ....)
জানি বন্ধু সব সময় ..
থাকবে তুমি পাশে ..
তাই তো আমি হাত রেখেছি ..
তোমার দুটি হাতে ..
ভালো মন্দ সুখে দুঃখে ...
থাকবো পাশে দুজন ..
কথা দিলাম রাখবো কথা ..
তুমি ই আমার প্রিয় বন্ধু ..
আমার মনের সুজন ...
(দুজন ....)
ভালোবাসার আকাশেতে ..
ফুটবে যখন তারা ..
থাকবো বন্ধু ওই সময় ..
দুজন ই সাথী হারা ..
তবুও যদি মনের ভিতর ..
ডুব দিয়ে করো খোঁজ ..
দেখবে তোমার পাশেই আছি ..
যেমন থাকি রোজ ...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন