স্বরবর্ণ ছড়া : বিপ্লব গোস্বামী

বিপ্লব গোস্বামী
স্বরবর্ণ ছড়া

অ = অজগর অলস তাই পারেনা নড়তে।
আ = আম গাছে জাম গাছে পারেনা ছড়তে।।
ই = ইঁদুরটা বড় দুষ্ট করে শুধু কাটাকাটি।
ঈ = ঈগলটা ভীষণ শিখারী তীক্ষ্ণ তার চোখ দুটি।।
উ = উটেরা বোকা তাই মোট বয় সারাক্ষণ।
ঊ = ঊষা কালে সূর্ষ উঠে পাখীসব  করে কূজন।।
ঋ = ঋষি মুনি ধ‍্যান করেন জগতের হিতে।
এ = একতারা বাজিয়ে বাউল গান করে সুখ চিত্তে।।
ঐ = ঐক‍্যতায় থাকলে বাধা নেই কোন কাজে।
ও = ওজস্বী হতে পারি সম্ভাবনা সবার মাঝে।।
ঔ = ঔচিত‍্য কাজ করে আমরা সব হবো মহান।
জগত মাঝে রেখে যাবো আমাদের সেরা দান।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.