কাল- আজ- আর কাল : আরতি ধর

কাল- আজ- আর কাল : আরতি ধর
কাল- আজ- আর কাল : আরতি ধর

একটা সুন্দর সকাল
ঝকঝকে নিকানো উঠোন
খয়েরী জবার গাছ
স্বভাব দোষে আগের দিন ই কুঁড়ি গুনে রাখা ---

কাল ক'টা ফুটবে?

ফুটতো
প্রতিটি পাতার খাঁজে একটা করে
খুশির জোয়ার আসত মনে।

একঝাঁক শালিক বাধাঁতো ঝগড়া
নিজেদের মাঝে
একসময় ঝগড়া পরিণত হোতো লড়াইয়ে -----

একমুঠো মুড়ি ছড়িয়ে দিতেই লড়াই শেষ
খুঁটে -খুঁটে খেতো আপন মনে
আর মাঝে -মাঝেই মুখ উঁচিয়ে
তাকাতো ---

চা চায় কি?
স্মিত হাসি মুখে....

নাহ্ আজ শালিক রা আর ঝগড়া করে না
ঝগড়া করবে কি!
দল থাকলে তো!
হঠাৎ কোথাও একটা বা দুটো
ওরা আজ ভীত ---

গাছপালা শেষ
ধোঁয়া -ধূলো ভরা পরিবেশ
মাথা উঁচু করা টাওয়ার
সব ই যে এদের বাঁধার....

দিন -দিন বোধহয় ওরাও অধিকার হারাবে বাঁচতে চাওয়ার
তাই ওরা আজ একসাথে হলে ঝগড়া করে না

বরং আলোচনা করে
ভবিষ্যত প্রজন্ম কি আমাদের ছবি দেখে চিনবে!
নাকি আমাদের ও আছে অধিকার বাঁচার
এ নিয়ে বর্তমান সমাজ কিছু
            ভাববে???
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.