![]() |
| উদাসী মন : সোনালী মুখার্জী |
ভাবছি এবার হারিয়ে যাবো ..
তোমার জীবন থেকে ..
কাজ কি শুধু শুধু তোমায়
এত কষ্টে রেখে ??
সত্যি যদি যাই গো চলে ..
খোঁজ কোরো না আমার ..
জীবন টাকে ভরিয়ে নিও ..
নিজের মতো আবার ..
তবুও যদি কখনো আমায়.
একটুও মনে পড়ে ..
উদাস চোখের ছায়া ফেলো
তোমার মনের ঘরে ...
আমি তো আর ফিরবো না গো
ভুলেই যেও আমায় ..
ভালোবাসা বড্ডো অবুঝ ...
সুখেই বলো ..দুঃখেই বলো .
সব সময় ই কাঁদায় .....
সোনালী ..

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন