বৈষ্ণব কবির ভাবনার স্রোতে বা উজানে : মেহেদী পাতা

মেহেদী পাতা
বৈষ্ণব কবির ভাবনার স্রোতে বা উজানে

কন্টক গাড়ী কমল-সম পদতলে
মঞ্জীর চীরহি ঝাঁপি ।
গাগরি-বারি ঢারি করি পীছল
চলতহি অঙ্গুলি চাপি ॥
মাধব তুয়া অভিসারক লাগি ।
........................
মন্দিরে যামিনী জাগি ॥

...গোবিন্দদাস ॥

কাঁটা বিঁধে পদ্মপায়ে
নিক্কন মুছে অভাগী চীরে
পথ পিছলে গাগরি ধারায়
শ্রীমতি চলে অভিসারে
মাধব, তুমি হারা আমি
রাত জাগি সদনে
রাত জাগি সাধনে
না চলা পথের ধারে ।

৷৷ অনুভব (৩) ৷৷

হাজার বছর ধরে
কুল ভাসিয়ে কূলে
লজ্জা জড়িয়ে মৃনালে
শ্রীমতি চলে অভিসারে

আয়নায় আজ অন্য মহড়া
বরফ মেখে চোখে
শ্রীমতি শয়ান মঞ্জিলে
অভিসার খোলা আঁচলে
প্রেম মুছে চাঁদে
ও বাঁশি আজ প্রাণ কাড়ে না

জ্যোৎস্না বিহ্বল রাতে
মান ভাসে উঠোনে
ইতিহাস কীর্ণ পথে ।

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.