![]() |
| সুজন মন্ডল |
একটি নির্ভরযোগ্য হাত পেলে,
হাসতে হাসতে :
পেরিয়ে যেতে পারি লাইসেন্সহীন জঙ্গলমহল-
পেরিয়ে যেতে পারি রক্তে ভেজা রাত্রি গুলো ।
.
একটি নির্ভরযোগ্য হাত পেলে,
হাসতে হাসতে :
উঠে আসতে পারি সাত সমুদ্র সাঁতরে সাঁতরে-
উঠে আসতে পারি ব্রহ্মাণ্ডের অন্ধকার হাতরে ।
.
একটি নির্ভরযোগ্য হাত পেলে,
হাসতে হাসতে :
হেঁটে যেতে পারি নিঃশ্বাসে বিষ মেশানো পথ!
হেঁটে যেতে পারি মৃত্যু বোনা হাজার ক্ষেত ।
.
একটি নির্ভরযোগ্য হাত পেলে,
হাসতে হাসতে :
জ্বালিয়ে দিতে পারি ক্ষুধার রাজপ্রাসাদ-
জ্বালিয়ে দিতে পারি দারিদ্র্যের সব স্বাদ ।
.
একটি নির্ভরযোগ্য হাত পেলে,
হাসতে হাসতে :
পুঁতে দিতে পারি যৌথ বাগানে চারাগাছ-
পুঁতে দিতে পারি যৌথ হৃদয়ে ভালোবাসার শাঁস ।
.
একটি নির্ভরযোগ্য হাত পেলে,
হাসতে হাসতে :
গড়ে তুলতাম ব্যর্থতা খেয়ে খেয়ে জীবনের মতো জীবন-
গড়ে তুলতাম দুঃখ খেয়ে খেয়ে জীবনের মতো জীবন ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন