![]() |
| বেকারত্ব : সামসুজ্জামান |
বোন বলছে , এমন কেনো রে তুই
আমার জন্মদিনে একটা উপহারও কি দিতে নেই ?
মা বলছে, খোকা ইলিশ মাছ নিয়ে আয়না রে একদিন;
সেই কবে থেকে সর্ষে-ইলিশ খাওয়া হয় না বল।
প্রেমিকা বলছে ,সেই কবে থেকে বলো সিনেমা দেখাতে নিয়ে যাবে;
তোমার শুধু ঢপের কথা।
কথাগুলো বার বার যেন
শোভনের হৃদয়ে প্রতিধ্বনি তুলছে।
সত্যিই তো !
বোনটার জন্মদিনে কিছুই দিতে পারেনি সে ,
ইলিশ মাঝেরও যে খুব দাম ,
কি করে কিনবে সে !
আর সিনেমা....
রণিতা ঠিকই বলেছে।
কিন্তু বাবার প্রেসারের ট্যাবলেট ?
এই ছোট ছোট আবদার কি করে মেটাবে সে।
ভাবতেই চোখ দু'টো কেমন ঝাঁপসা হয়ে আসে;
পাঁচটা বছর কেটে গেলো এভাবেই।
মুহূর্তে তার মনে পড়ল পুরানো আলমারিটার কথা।
শোভন দেখলো একটা পিস্তল আছে ;
সেটা দিয়ে কাজ চালানো যেতে পারে ।
তারপর.......
তারপর শোভন বেরিয়ে পড়লো ,
অনেক নেতা-মন্ত্রীও মারা পড়লো বটে !
তবুও ডাকযোগে -
বোনের জন্য সুন্দর একটা উপহার এলো ,
মায়ের জন্য পদ্মার ইলিশ ,
বাবার জন্য প্রেশারের অনেক ট্যাবলেট ।
কিন্তু শোভন ?
অনেকদিন পর টিভির রঙিন পর্দা
আরও রঙিন করে ,
বার বার একটা খবর দেখাচ্ছিল -
"বোমা বাঁধতে গিয়ে ,
বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন হল যুবকের দেহ।"

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন