সম্পর্কহীন : নির্মাল্য ঘোষ

সম্পর্কহীন : নির্মাল্য ঘোষ
সম্পর্কহীন : নির্মাল্য ঘোষ

কারো মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এই যেমন আমার মৃত্যুর জন্য নীতা দায়ী ছিল না।
দায়ী ছিল অক্সিজেন - সে ঢুকছিল না, আটকে যাচ্ছিল।

বুকটা চাঁদ হয়ে গিয়েছিল- একদম হাওয়া শুন্য-
চন্দ্রযান আস্তে নামেনি- আছড়ে পড়েছিল... লেগেছিল খুব...
নাক সিঁটকানোদের বলি, এটা প্রেমের কবিতা নয়, যন্ত্রনার কবিতা,এটা অনুগল্প নয় এটা কবিতা...
এখানে ভাষার কারুকাজ নেই- আছে অভিব্যক্তি- ছেনি দিয়ে কাটা পাথরের ভাস্কর্যের যন্ত্রনার মতই...

সুন্দর ভাস্কর্যের পাথরের যন্ত্রনা শুধু সেই পাথরই বোঝে-একদম হৃদয়ের  একান্তে পারস্পরিক বোঝাপড়ার মত অথবা তেরছা জোছনার মমির মত হাওয়া শুন্য দেখনদার ভঙ্গিমায়...

যদিও সে রাতেও চাঁদ হাততালি পেয়েছিল - লেখা হয়েছিল কবিতা...

একেবারে আলট্রা আধুনিক.... পারস্পরিক সম্পর্কহীন শব্দগুলোকে পাশাপাশি জুড়ে দিয়ে...
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.