![]() |
| বিপ্লব গোস্বামী |
সারা বিশ্বে আনন্দ জোয়ার
এলো কুরবানির ঈদ ;
আজি কুরবানী দেবো পশুত্বা
অহং ভরা হৃদ।
কুরবানি করব অশুভ শক্তি
লোভ,মোহ,কাম ;
অধর্ম,অন্যায়,নারী লালসা
যত সব হারাম।
ইসমাঈলের পিতা ইব্রাহীম সেদিন
আল্লাহর আদেশ মতে ;
কুরবানি দিলেন পুত্র মোহ
সেই আরাফাতের পর্বতে।
আজি মোরা করব সবে
মনের শয়তান বলিদান ;
আনন্দেতে গাইব সবে আজি
মহান আল্লাহর জয়গান।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন