![]() |
| রতন বসাক |
প্রথমে বুঝতে হবে আমি কে ? আর আমি কি চাই ? বা কি করতে পারি ? প্রত্যেকটি সুস্থ ও সবল মস্তিষ্কের মানুষ জীবনে কিছু না কিছু করতে চায় । আমার আমিত্বকে আরও উন্নতির পথে নিয়ে যেতে চায় সবাই । সমাজে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য ধীরে ধীরে, লক্ষ্য রেখে কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে থাকে ।
আমি জীবনে যা হতে চাইব ? তা যে হতে পারব, তার কোন মানে নেই । তবে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হয় জীবনে কিছু করে দেখানোর জন্য । সময়, সুযোগ ও ভাগ্যের বিরূপ এর জন্য ; অনেক সময় আমরা সেই শিখরে পৌঁছতে পারি না, যতই চেষ্টা করি না কেন । তখন ব্যর্থ হয়ে আমরা হীনমন্যতায় ভুগতে থাকি । নিজেকে অনেক অসহায় বোধ করি ।
এত চেষ্টা করার পরেও যতটা চেয়েছিলাম ততটা উন্নতি করতে পারিনি । তার পিছনে হয়তো অনেক কারণ থাকতে পারে । যাই হোক নিজের প্রচেষ্টার মাধ্যমে সফলতা না পেয়ে, যদি অন্যের মাধ্যমে সাফল্য লাভ করি । তবে সেটা আমরা মনের থেকে অনেকেই মেনে নিতে পারি না । মনের মধ্যে একটা অসম্পূর্ণতা থেকেই যায় । এই সফলতার জন্যতো আমার নিজের কোনো অবদান নেই ।
আমার এই আমিত্ব লাভ করেও তখন তার মধ্যে একটা ব্যর্থতা খুঁজে পাওয়া যায় । অন্যের সাহায্যে হয়তো জীবনে উন্নতি করলাম কিন্তু মনে একটা অসন্তুষ্টি চলতে থাকে । যেটা আমাকে শান্তিতে থাকতে দেয় না । আর অন্যের দ্বারা আমিত্ব লাভ করার সার্থকতাটাও নিষ্কৃতি দেয় না নিজেকে । আমি নিজে কিছুই করতে পারিনি সেই ব্যর্থতার প্রশ্ন আমাকে কুরে কুরে খায় ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন