![]() |
| আশরাফুল মন্ডল |
সানাই বাজছে কোথাও-
কারা যেন ফিরছে ঘরে।
পাড়ায় পাড়ায় জমে উঠেছে
মেয়েদের গল্পগাছা।
কোথাও ছেলে-বুড়োর হুল্লোড়
হরতন- রুইতন- চিড়েতন!
কিশোরীর হাতে ব্র্যান্ডেড মোবাইল-
দূরকে করেছে নিকট।
পথিক আমিই শুধু, ঘুরে মরি-
ঘুরে মরি গন্তব্যবিহীন।
কোথায় আমার যাওয়া, জানি না তো!
কোন সে সুদূর!
অথবা কাছেই!
অনেক পথের ভিড়ে হারিয়েছি পথ।
পথ কী সবার থাকে!
কে জানে!

1 Comments:
দারুন লেখা স্যার..
একটি মন্তব্য পোস্ট করুন