![]() |
| মন রয় না মনে : সুকান্ত পাল |
কিছুতেই এ পোড়ামন মনে রয় না
এত লোকের মরন হয় আমার হয় না।
পরে যারা এসেছিল আগে গেল তারা
জানি না বিধি তোমার বিচার কেমনধারা।
পোড়া মনে আমার আর জ্বালা সয় না
এত লোকের মরন হয় আমার হয় না।
বিয়ে আমি করেছিলেম তেহট্ট শহরে
সুখ শান্তি কিছুই আমার ছিল না ঘরে।
বিয়ে বিয়ে খেলেছে বউ আমাকে নিয়ে
পীরিতেরই ঠাকুরকে সে করেছে বিয়ে
বাবা হয়ে ও আমার ছেলের বাবা হরলাম না।
এত লোকের মরন হয় আমার হয় না
বাসে চাপি ট্রেনে চাপি চাপি রিক্স্ ভ্যানে
পথে ঘাটে অ্যাক্সিডেন্টে মরন হয় না ক্যানে
ভালোবেসে যারে আমি কাছে চেয়েছি
তারই কাছে বজ্র কঠিন আঘাত পেয়েছি ।
সয় না সয় না আমার জ্বালা সয় না
এত লোকের মরন হয় আমার হয় না।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন