তূণীর : কুন্তল মণ্ডল

তূণীর : কুন্তল মণ্ডল
তূণীর : কুন্তল মণ্ডল

যতই দীর্ঘায়ত করি পৃথিবী আমার;
                 উৎসমূলে তার মাটি-ই...

ধনুকে গুণ পরাতেই মনে হল এ কথা।
আকাশ বিদীর্ণ করার আগে আমাকে
অন্তত একবার গভীরে যেতে দাও।
          

তোমার অপার্থিব হাসিমুখ দেখব বলে,
                                           হে জীবন ;
আমি কবে থেকে আমার ছোট্ট তূণীরে

পাঁচ আঙুলে ব্যাকরণ জাগিয়ে বসে আছি।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.