আরোগ্য : গোবিন্দ ধর

আরোগ্য : গোবিন্দ ধর
আরোগ্য : গোবিন্দ ধর

চলো কোথাও বসি
গভীর থেকে উপড়ে ফেলি অসুখ।
অন্ধকার থেকে দূর করি অন্ধকার
আলোকিত হোক সকল মনন।

আরোগ্য কামনা করি সকলের।
অসুখ থেকে উঠে দাঁড়াক -শিরদাঁড়া।
টান টান হোক বুকের ছাতি।
মন হোক হাসপাতাল।

আরোগ্যালয় হোক আমাদের জীবন।

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.