![]() |
| কিশলয় গুপ্ত |
দুই কুড়ি বিষাদ লিখি। শিকড়ে লেগে থাকা মাটি আত্মাবাদের দোহাই দিয়ে বিকেলের গল্প শোনায়। অহেতুক বেঁচে আছি। বেঁচে আছি শুধু জরাগ্রস্ত কাঠামো ধুয়ে। বামদিকে প্রভূত অন্ধকার।
কেন না আমি আর মৃত্যু পাশাপাশি থাকি। প্রতিবেশী কলহে জড়িয়ে পড়ি অকারন মিছিলে। হেরে যাওয়া নজরে গাছের কাছে আশ্রয় খুঁজি।সারি দিয়ে আছে এক একটা মুহূর্ত।
স্মরণ সভায় গলা কাঁপানো ভাষনে চাইবো না পুনরায় মনুষ্য জনম।অন্ত্যমিল দিয়ে দুটো পংক্তি রেখে গেলে লাভ ক্ষতির হিসাব রাখবে না কেউ। তবু আমি আর মৃত্যু মিলে বিষাদ লিখি।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন