![]() |
| গোধুলী-বেলা : কর্ণধর মন্ডল |
দীগন্তে ওই মাঠের শেষে,
সুর্য নেমেছে পাটে......।
পারের আশায় তাই মাঝি ভাই,
বৈঠা নিয়ে চলেছে ঘাটে ঘাটে।।
ডানা মেলে পাখীরা সব,
দল বেঁধে মহাশুণ্যে উড়ে যায়।
ঠিক ওরা যাবে ভেসে দুর দেশে,
সুখের খোঁজে সুখের আশায়।।
কত আশা নিয়ে বুকে,
যায় উড়ে দলে দলে ।
গান গায় একই সুরে ,
না জানি কত কোলাহলে।।
তৃষিত প্রাণের পিয়াসী চাওয়া,
হৃদয় তুষ্ট তব প্রেরণায়।
নীলাভ আভা সুনীল দীগন্তে,
গোধুলী মিশেছে সন্ধ্যার বন'ছায়ায়।।
অব-গুন্ঠন বালিকা প্রদীপ হাতে,
তুলসী তলায় আরাধনায়।
রমণীর বেশে মুখে মৃদু হেসে,
চির-নিত্য'পিয়াসী চির মঙ্গল কামনায়।।
জোনাকি মেয়ে সেজেছে আঁধার মানিক,
রাতের তারারা হয়েছে মিলন পিয়াসী।
রাগিনীর সুরে ঝিঁ ঝিঁ গান গায়,
নিবিড় রাতের নেশায় দুটি'আঁখি তন্দ্রা আবেশী।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন