| প্রভাত বেলায় : তুহিন সাজ্জাদ সেখ |
সুন্দর সকালে চলেছি হেঁটে
মাছরাঙা গুলো দাঁড়িয়ে নদীর তটে
অনেক লোকে হাঁটছে পথে
সকাল বেলায় খুশির সাথে
বুক ভরে ওই নিচ্ছে বাতাস
ফুরফুরে ওই হবে মেজাজ
সবুজ প্লাবনে ঘাসের 'পরে
শিশির ফোঁটায় মুক্ত ঝরে
সোনালী আলো পড়ছে এসে
টলমল বারি বিন্দু অট্ট হাসে
ফুটেছে ফুল ডালের 'পরে
মৌমাছিরা ঘুরছে মধুর তরে
সুঘ্রাণে ভরেছে প্রভাত কাল
কাকলি ধরেছে গান সকাল সকাল
পরশবাবু পুকুর পাড়ে
খ্যাপলা জালে মাছ ধরে
নিত্যদা আজ করছে আসন
পাশেই নিশিকান্তর শবাসন
রাতের বেলায় হয়নি ঘুম
মেটাচ্ছে তাই ক্লান্তির ধুম
এই প্রভাতে ব্যস্ত পাখির দল
দিদিমা দিচ্ছে প্রতিমা পদে পুষ্প দল
প্রার্থনা সকলের সুপ্রভাত হোক
যেন সারাদিন ভালো ভাবে কাটুক।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন