গোল্লাছুট : দেবাশিস দাশ

দেবাশিস দাশ
গোল্লাছুট

গোল্লাছুটের বন্ধু তোমার
হাত ধরেছেন ব্যাস ও হোমার
                 দু-দিক থেকে...
মৃত্যু ফেলে জন্মদিনে
ছুটছ মায়ারাস্তা চিনে
                 আগুন মেখে।

বরফ-গিরিপথ পেরিয়ে
অন্ধকারের প্লট এড়িয়ে
                 নীল অরণ্য,
অনন্ত-মন উপত্যকায়
দাঁড়িয়ে আছে প্রাচীন সখা
                 তোমার জন্য।

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.