বাজার : কুন্তল মণ্ডল

কুন্তল মণ্ডল
বাজার

গরিবের পেটতো এমনিতেই পোড়া,
বাজারে আগুন  লাগলে,তাই অপেক্ষাকৃত বড়োলোকেরাই ভয় পান বেশি।
অবশ্য নুনের দাম এক্ষেত্রে অপরিবর্তিত থাকা চাই। দারিদ্র্যসীমার নীচে বসবাসকারি মানুষেরা
জেনেই  গেছেন,দেওয়ালের পরে আর থাকে না কিছু।এটাই তাদের সম্মাননীয় লক্ষ্মণরেখা;
সময় সযত্মে এঁকে দিয়েছেন  যা তাদের কপালে।

গরিবের শেষ অস্ত্র বলতে ভাতের পরে সামান্য একটু নুন, আর তরকারি বলতে তো বিশ্বগ্রাসী ক্ষুধা!...

প্লিজ,এখানটায় কেউ যেন   হাত না দেবেন!
ভাঙামানুষের রাগ বড়ো সাংঘাতিক,
                            আগ্নেয়গিরিকেও হার মানায়।

প্রয়োজনে পরিবার পরিকল্পনার মতো,  মূল্যবৃদ্ধিকেই না হয় কনডম পরিয়েই রাখা হোক সারাটাকাল! ...
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.