![]() |
| জন্ম-প্রেমিক : কিশলয় গুপ্ত |
সব প্রেমিকারা ভাবে-আমি ভীতু
তাদেরই লিখি একটু একটু করে
নজর বদলায় না-পাল্টে যায় ঋতু
যদিও চির বসন্ত থাকে আমার ঘরে
এই বুকে সব প্রেমিকার অনুবাদ
ট্রয় থেকে উঠে আসে হেলেন
বাসে আজ ভীড় নেই নীরার অপরাধ?
কি করবে চারুলতা রায়, বনলতা সেন
জল থৈ থৈ বুকে কঠিন ভালোবাসাবাসি
বুকের গভীরে কে টানে ইতি
দিবাস্বপ্নে এখনো প্রেম রাশি রাশি
আছে শুধু অবিশ্বাসে ভীতি

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন