চুপকথাদের শব্দেরা : শান্তময় গোস্বামী

শান্তময় গোস্বামী


চুপকথাদের শব্দেরা


একেকটা রাত বড্ড জটিল, বেশ বিস্বাদ
পাশ ফিরে দেখি শুধু চিলেকোঠা ছাদ
চোখ মেলে দেখি সকাল হল নাকি !
মনে মনে স্বপ্নের আঁকিবুঁকি আঁকি !
সবকিছুর মূলে তোর শরীর ছুঁয়ে
তোর কথায় আশমান সাথে নিয়ে
কিছু সুর ঝরে পড়ে কিছু গান বাদ
সঞ্চারী আভোগে প্রবেশ অবাধ
কত কথা বুকে লুকিয়েছি সুখে সান্ত্বনায়
বলি বলি করে হোল নাতো বলা একাযন্ত্রণায় ।

সেই সব রাত ছিল আমার আর তোর
চোখ খুলে দেখি আমি হল নাকি ভোর !
ভোর হলেইবা কি এসে যায়
মনে মনে খোলা মন যেন খেলে যায়।
কি যে একা লাগে, কত বড় রাত,
সব আছে তবু কিযে অবসাদ!
সব কিছুর মানে, অন্তর শুধু জানে
কবিতার খাতা টানি মানে অভিমানে
কবিতা মানে তো সেই আমি আর তুই
চোখ দুটো মেলে ফের পাশ ফিরে শুই।

ওপাশে এপাশে রাত কেটে যায়
মনে মনে আনমনে সময় পালায়।
ভালবাসি না বলে দিতেচাই বালিবাঁধ।
ভালোবাসা যেন আজ কত অপরাধ!
সেই অপরাধে যদি আমি অপরাধী
ভালোবেসে ভালোবাসা দিয়ে গান বাঁধি।


কাছে তোকে পেতে চাই পাওয়া হোলো কই ?
একা একা ছায়াপথে পথচেয়ে রই ।
নদী তো কবিতা লেখে গল্প, পাহাড়
সবুজে জোনাকি-বন এনেছে বাহার
স্বপ্ন অলীক জানি, মায়ারা প্রবল
স্বেচ্ছায় পায়ে পড়ি মায়ার শেকল।

দে কথা দে, স্বপ্ন থাকবি আমার সাথে
চোখ মেলে তোকে দেখবো প্রতি রাতে
হৃদয় মেলে যেই ছুঁতে যাই আবেশ নিয়ে হাতে
অবসাদের জলসা বসে অমল শূন্য বুকে।
কি যে একা লাগে, কত বড় রাত
সব কিছু আছে তবু যবনিকাপাত।
সব কিছু মানি মানে অন্তর শূন্যতা জানে
কবিতায় খাতা টানি বারবার অবুঝ অভিমানে।

বিশ্বাসবিন্দু আর চোয়ালচাপা কর্তব্যের ধার
শাণিত করেছে ফলা---- এপার ওপার ।
নিঃশুল্ক চলে যেতে হবে, থাকি তাই কিনার ঘেঁসে
অগুরুঘ্রাণ, ভাঙাকলসি, তুলসীঢাকা দৃশ্যপটের শেষে ।
শব্দেরা চুপ থাক চুপকথাদের সেই শিশিরভেজা বকুলের দেশে ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.