এযাবৎ প্রকাশিত ও অপ্রকাশিত মিলে প্রায় চল্লিশ অধিক গল্প লিখে ফেলেছেন।প্রথম কবিতা লেখাও শুরু স্কুল ম্যাগাজিনে। কলেজজীবনে বাংলা সাহিত্যের ছাত্রী হবার সুবাদে কবিতার প্রতি টান ধরে যায় আচমকাই, বুঝতে পারেন কবিতাই আসলে তাঁর নিজেকে আবিষ্কারের একমাত্র পন্থা। সেই থেকে শুরু। তবে ২০১৬ সালে প্রথম স্থানীয় একটি পত্রিকার মাধ্যমে লিটল ম্যাগাজিন জগতে পদার্পণ হয়। এ
এ
একে লিখে ফেলেছেন এবং লিখছেন মাসিক কৃত্তিবাস, মধ্যবর্তী,কবিতাপাক্ষিক, কবিতা আশ্রম, দৌড়, নৌকো, বর্ষালিপি, সমবেত, অর্বাচীন, সপ্তান্বয়ী, শব্দসাঁকো, আজকের কুরুক্ষেত্র, সংঘমিত্রা, কপালসিড়ি, রোদের ডানা, হৃদয়কলি এবং ইত্যাদি ছোট কাগজগুলিতে। এছাড়া মানভূম সংবাদ, দৈনিক যুগশঙখ, একদিন, লিপি, উত্তরের সারাদিন, আমতাবার্তা ইত্যাদি খবরের কাগজগুলিতেও কবির কবিতা ও গল্প প্রকাশিত হয়েছে।
২০১৮ সালে ঈশপ প্রকাশনী প্রকাশ করেন কবির প্রথম এবং আপাতত পর্যন্ত একমাত্র কাব্যগ্রন্থ "পিথাগোরাসের মেয়ে"। কবিতা ও গল্পের পাশাপাশি কবি ভালোবাসেন ছবি আঁকতে, ছবি তুলতে, ভ্রমণ করতে, বই পড়তে এবং গান শুনতে। সাদামাটা যাপন ও কবিতাপ্রাণ এক জীবন নিয়েই কবি স্বপ্ন দেখেন অন্তহীন ভালোবাসাময় এক ভুবনের।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন