বেলজ্জ অভাব : ছবি ধর
পৃথিবীর উৎকৃষ্টতম গরম ভাতের সেই গন্ধ
উবে গেছে উচ্চবিত্তদের ঘর থেকে
মোমো পিৎজা কেক চাউমিন পেস্ট্রি জায়গা করে নিয়েছে ব্যাপকভাবে ।
হারিয়ে গেছে মধ্যবিত্তেরও ভাত ঘুম,
হারিয়ে গেছে দুধের জামবাটি ।
ভাতের অভাবে বিপাকে তো ফসল ফলানো কৃষক !
কুঁড়েঘরের নিবু নিবু আলোয় মাটির হাঁড়িতে
ফুটে ওঠা জল চালের অভাবে করে বিদ্রোহ -
একসময় ফেটে গিয়ে আগুন নিভিয়ে
জাগিয়ে দেয় ঘুমন্ত শিশু ,
খিদের জ্বালায় অভুক্ত মায়ের
শুকনো দুধহীন বুকে কামড় বসায় ,
ফিনকি দিয়ে ঝরে রক্ত
নিবৃত্তিহীন ভয়ঙ্কর খিদে জেগে ওঠে কঁকিয়ে -
জেগে ওঠে বাঁচতে চাওয়া হাজার প্রশ্ন ,
কেন ? কেন এই অকাল মৃত্যু ?
আর কত কাল ধরে চলবে এই ধোঁয়াশা ?
দেশকে আত্মনির্ভর করবার কেবল বৃথা প্রচেষ্টা !
উত্থান নেই কুঁড়েঘর আঁকড়ে থাকা বেলজ্জ অভাবের !

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন