![]() |
| মিঠুন রায় |
মোহনায় এসে মিলিয়ে গেছে রঙিন জলছাপ,
হে নদী, পশ্চাৎ স্রোতে ফেলে আসা অজস্র দিনের হিসেব কে রাখে?
ফুরফুরে বাতাসে মহুয়া ফুলের মতো মিশে গেছে প্রেম কথা।
তোমার উজান নদী গাঁয়ে আমার প্রবেশাধিকার নেই বটে,
কলকল ঢেউ বয়ে নিয়ে যায় হৃদয়ের গভীর ক্ষত,
মাটির ভাঙা কাপে চায়ের চুমুক দিই, বারবার ভেসে ওঠে মায়াবী শব্দরাশি ,
শালবনের সীমানা পেরিয়ে
লালমাটির পাহাড়ে সূর্য একদিন উঠবেই।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন