কুলটিতে ১৩জন শহীদের স্মৃতিতে রোপন করা হল ১৩ টি বৃক্ষ
সাগর কুন্ডু # আজ চিনাকুড়ির ওয়াটার প্রজেক্টে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে সূচনা করা হল শহীদ দিবসের শ্রদ্ধার্ঘ্য। কুলটি মহিলা তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে ১৩জন শহীদের স্মৃতিতে রোপন করা হল ১৩ টি বৃক্ষ। প্রতিটি বৃক্ষের গায়ে লিখে দেয়া হয়েছে একেকজন শহীদের নাম। জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে ব্লকস্তরের কর্মসূচির আওতায় ছিল এই ১৩ টি গাছ রোপনের প্রক্রিয়া।
কুলটি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী সোমা দাস বলেন, ১৯৯৩ সালে শহীদ হওয়া ১৩ জন শহীদের স্মরণে ও নামে আজ কুলটি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চিনাকুড়ির জল প্রকল্পে বৃক্ষরোপন করলাম। সেই সঙ্গে শহীদ-বেদীতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানালাম শহীদদের।''
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রুপালি রজক, ভারতী মাহাত, ববিতা দাস, পুস্প কনুই, ওয়ার্কিং প্রেসিডেন্ট রিঙ্কু কর্মকার, ভাইস প্রেসিডেন্ট মালা বরাট প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)


0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন