নারী : তিথি সমাজদার

তিথি সমাজদার

নারী 

তিথি সমাজদার

আমি নারী, আমি পারি
হাসতে পারি, কাঁদতে পারি
জীবন ধারণ করতে পারি
মনের কথা বুঝতে পারি
সবার সনে চলতে পারি।

আমরা নারী আমরা পারি
ভাঙতে পারি, জুড়তে পারি
সবাই কে সুখে রাখতে পারি
কচি বড় করতে পারি
নিজের বলে ভাবতেও পারি।

আমরা নারী আমরা পারি
বিশ্বাসের সুতো যখন
পাতলা হয়ে যায়
সম্পর্কের সুতো যখন
শুধুই  ছিঁড়ে যায়
নিশ্বাসটি  বন্ধ রেখেও
তবুও মোরা চলতে পারি।

আমরা নারী আমরা পারি
তোমরা নর কিন্তু নারো
বিশ্বাসের হাতটা  ধরেও
তোমারা সবাই  সরো
ভেঙে দেয়া ভুলে থাকা
সবই তোমরা করো
সাথীহারা সঙ্গী রূপে
তবুও মোরা চলি
সং সেজেও সারটি নিয়ে
সংসারটি মোরা করি।

আমরা নারী  আমরা পারি
মোরা আঘাতের পর আঘাত পেয়েও
শান্ত হতে পারি
শতেক যন্ত্রণাতেও
আমরা ভালবাসতে পারি।

মোরা নারী  মোরা পারি
শক্তি রূপিণী  হয়ে মোরা
অসুর নিধন করতে পারি
অন্যায় কে খর্ব  করে
সতের লড়াই লড়তে পারি
মোরা ধারণ করি লালন করি
শাসন ও করতে পারি
আমরা নারী আমরা সবই পারি।।

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

1 Comments:

Unknown বলেছেন...

অসাধারণভাবে বলেছো 🙏