এপিটাফ : সন্দীপ কুমার ঝা

সন্দীপ কুমার ঝা

এপিটাফ
 
সন্দীপ কুমার ঝা

অন্ধকার নামছে।জল বেড়ে উঠছে।
ভয় পেতে পেতে, মরে গেছে ভয়

ফাঁকা রাস্তায় আ্যম্বুলেন্সের চিৎকার
কার কষ্ট ঢাকে?
এখানে তো মানুষ নেই,তাই কষ্টও থাকে না।
চলে যাও চলে যাও..

শহর,তুমি ক্ষমতার পাশে বসো
আর একটু শান্তি জল ঢেলে নাও মগজে
ভুলে গেছ তুমি,
গোল গোল দাগ আসলে তোমার চক্রব‍্যূহ

শুধু মৃত্যুর শব্দেরা বেইমান,কিছুতে ঢাকে না
চক চিৎকার করে ওঠে-
'আমরা তিনজন মৃত'

অন্ধকার নামছে।জল বেড়ে উঠছে।
ভয় মরে মরে জাগছে আগুনের এপিটাফ

মনে রেখো শহর,
সব মৃতদেহ আড়াই হাত কাফনে ঢাকা যায় না
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.