পাশাপাশি : শর্মিষ্ঠা গোস্বামী

শর্মিষ্ঠা গোস্বামী

পাশাপাশি
 
শর্মিষ্ঠা গোস্বামী
 
আকাশ ছোঁয়া বাড়ি আছে ,
 বড় বড় গাড়ি আছে।
আধঘন্টায় খাবার আছে ,
ফোন টিপলেই সেবা আছে।
আঙ্কেল আর আন্টি আছে,
অনেক বৃদ্ধাশ্রম আছে।
বিউটি পরিষেবা আছে,
শীতের অনেক মেলা আছে।
হরেক রকম ঘোরা আছে ,
মাল্টিপ্লেক্স আর পার্ক আছে।
অনেক টাকা কড়ি আছে,
অনলাইন এ মজা আছে।
অ্যাপের সকল সুযোগ আছে,
কিন্তু  আবার তার ই মাঝে
অনেক অনেক নেই ও আছে।
মস্ত খোলা আকাশ নেই,
দীঘি ভরা স্বপ্ন নেই ।
বুনো ফুলের গন্ধ নেই,
জল টুপ টুপ নদী নেই।
খালি পায়ের ছন্দ নেই,
বেলী ফুলের গন্ধ নেই।
মন খারাপের দুপুর নেই,
চিন চিনা নি ব্যাথা নেই।
কোনো "তুতো " শব্দ নেই,
চু কিত কিৎ খেলা নেই।
মাটির উঠোন ভরা মড়াই ,
প্রদীপ জ্বলা তুলসী তলা,- সেও নেই।
হরেক পাখির ঘরে ফেরা ,
কিচির মিচির গানে ঘেরা
লাল আকাশের সন্ধ্যে নেই।
তবু আছি মিলেমিশে ,
কালোয় ধলয় পাশে পাশে।
মাটির পানে প্রাণের টানে ,
ভৈরবী‌ আর‌ ইমন গানে।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.