সুপর্ণা ভট্টাচার্য্য
আর কোন দায় নেই যে আমার
নেই কিছু আর আগের সমান ।
তবে কিসের অপেক্ষায় রাত্রিযাপন!
এত পরিপাটি ,এত আয়োজন ?
ওই পাখিটা তো বেশ আছে ,
যে শুধু আজকের জন্য বাঁচে!
ও যে শুধু উড়তে চায় !
দুটি ডানায়
সুখের গন্ধ মাখায়।
কিছু যে দায় তার ও কাঁধে,
বাসা যে সেও বাঁধে ।
সংসার সুখ নিংড়ে নেয়
আকাশটা কে খিল দিয়ে।
আবার যখন মুক্তি চায় ,
ওই আকাশেই উড়ান ভরে।
এত বড় জগৎ টা যে ,
তোমার আমার সবার আছে ।
বাঁধছো কেন মায়াজালে ,
মুক্তি খোঁজো সকল মাঝে ।
সুখচাবি টা হারিয়ে ফেলে ,
দুঃখটাকেই সাজালে ঢেলে ?
স্বার্থক করো মানব জীবন
শ্রেষ্ঠ করো তোমার স্থান।
সব প্রাণ ,তোমার প্রাণ ।
সব মাকেই দাও এক সম্মান ।
নাইবা হল বলতে পারা ,
কাঁদতে পারা , সর্বহারা,
গর্ভবতী হস্তিনী সেই মা ।
ওই অবলার প্রাণ ,
যত না তার দাম ,
দামী ছিল নিজের কাছে
তার বাছাটির প্রাণ ।
লজ্জা পাও , ঘেন্না করো !
নিজেকে যদি শ্রেষ্ঠ বলো।
কিছু যে দায় আছে তোমার
সবার মাঝে স্বীকার করো।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন