![]() |
| ট্রাজেডি : ননীগোপাল মিশ্র |
অগত্যা মহা প্রস্থানের পথে---
জানা-অজানা কৌতুহল, স্পৃহা
চেতনার নতুন কুঁড়ি এসেছে,
বিশ্বাসের সবুজ পাতার ফাঁকে।
নিঃশ্চুপ পাতাল পুরীর রহস্য---
হাতছানি অহরহঃ,
দুর্দিনে , সুদিনে।
অমলিন হৃদয়ের রক্ত জবা---
সাধনার সিদ্ধ পীঠ
বাক্যবাণে বিদ্ধ সময়ের নগরী।
প্রহসনে রঞ্জিত রাগিনী---
একলব্যের গুরু দক্ষিণা
মহাবীর বড়ো অসহায়।
অভিমানিনী কলঙ্কিনী রাধা---
ভাঙ্গা কলসী কাঁখে
কুঞ্জবনে তার ছেঁড়া একতারা
হে যুগপুরুষ,ক্ষমা করো---
পদানত আমি।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন