আমার উড়তে ইচ্ছে করে : বিপ্লব গোস্বামী

আমার উড়তে ইচ্ছে করে : বিপ্লব গোস্বামী
আমার উড়তে ইচ্ছে করে : বিপ্লব গোস্বামী

ইচ্ছে করে উড়ে উড়ে চাঁদের দেশে যাই ;
সেথায় গিয়ে স্বপ্নে দেখা পরীর দেখা পাই।
ইচ্ছে করে পরীর সনে আকাশ মাঝে উড়তে ;
মেঘের ভেলায় ভেসে ভেসে বাযুর সনে দুলতে।

ইচ্ছে করে উড়ে উড়ে চাঁদের দেশে যাই ;
সেথায় গিয়ে চড়কা কাটা বুড়ীর দেখা পাই।
ইচ্ছে করে দেখে আসি তারার ঝিকিমিকি ;
চাঁদের বুড়ীর কাছে গিয়ে সুতা কাটা শিখি।

ইচ্ছে করে উড়ে উড়ে রামধনুতে যাই ;
সেথায় গিয়ে নকশা আঁকা মেয়ে দেখা পাই।
সেই মেয়েরি কাছ থেকে ছবি আঁকা শিখব ;
ঘরে ফিরে নানা রঙ্গের কত ছবি আঁখব।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.