![]() |
| নির্মোহ রাতের তর্জনী : শান্তময় গোস্বামী |
এই সন্নিহিত রাতের নির্জনতায় আজ
এ কোন হাওয়া বয় অসীম শূন্যতার
দূরের শব্দজাল থেকে মাথা তোলে এ কোন লালন
রাতজাগা খড়কুটোয় গড়াগড়ি খায় একান্ত শব
আমাদের এপাশ ওপাশ বড় ভয়াবহ
বহু বিস্ময়ের মুখ বিস্মৃত আজ পূত শবাধারে।
এ কোন অভিশাপের খেলা আজ এই প্রাণিত অঞ্চলে
প্রাণের বুদ্বুদ শূন্যতা খোঁজে জীবনের লোনাজলে
তুমি জানো কোন বাঁশি বেজে ওঠে কালস্তর বেয়ে
লাল রক্ত, হলুদ রক্ত জলের ক্যানভাসে কোন ছবি আঁকে
এ কোন সংজ্ঞা টেনে তোলে নির্মোহ তর্জনী
জলের মাটি খুঁড়ে জেনে নেব সবটুকু অন্বেষণ ।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন