![]() |
| পাখি পর্যটন : মিঠুন রায় |
সবুজ পাখির সঙ্গে উড়ে যাচ্ছে এক একটা যাপনকথা।
হৃদয়ভূমি চিরে নিখাদ আকাশে ডানা মেলে দেয় পাখি,
পাখির বেশে ছায়ায় খুঁজে ফিরি সুখ।
জীবিত শরীরের ঘ্রাণ অনুভব করি স্বপ্নিল স্পর্শে,
সাদা মেঘের মাঝে আলপথ এঁকে দিলে কল্পিত হয়
ইতিহাসের সত্যতা ।
সেই খোঁজে নদীর পারে বালুচরে ডুবে যাই বারবার,
নাম-গোত্র নির্ণয়ের প্রত্যাশায়।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন