![]() |
| স্তনমাহাত্ম্য : কুন্তল মণ্ডল |
আশ্চর্য এটাই, যে স্তনে শিশু ভোলে,
সে স্তনে পিতাও কেমন মজে যায়।
নারীর দুই স্তনের মাঝে ঘুমিয়ে থাকে
মায়াবী এক রূপকথা।
পুরুষের অনুসন্ধিৎসা তাকেই ঘিরে
আজন্ম লালিত।
সুগভীর পরামর্শে কখনও কখনও মুক্ত হয় তা।
মধ্যরাতে দুই স্তন ঘিরে যখন জেগে ওঠে জিঘাংসারা,
পড়ে হাহাকার পিতা ও সন্তানে,
তখন তারা মিত্র নয়,একে অপরের হন্তারক!...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন