সময়ের ম্যানিফেস্টো : গোবিন্দ ধর

সময়ের ম্যানিফেস্টো : গোবিন্দ ধর
সময়ের ম্যানিফেস্টো : গোবিন্দ ধর

কোন রকম অগ্রীম অনুমতি না নিয়েই সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য একটি কবিতা আমি মিলনকান্তি দত্তের পোষ্ট থেকে কপি করে রিপোস্ট করলাম।কবিতাটির এক একটি লাইন আমার আত্নার ভেতরে গিয়ে মরমে অনুরণন জাগালো।এরকম অনেক কবিতার জনক আমাদের কবি মিলনকান্তি। কেন জানি কবিতা পাঠের পর থেকে আমি বাকরুদ্ধ। কবিতাটি সকল কবিতা পাঠকের অবশ্য পাঠ্য মনে হলো।একজন কবি পারেন তার কবিতায় সময়কে নতুন করে পাঠ করতে।সময়ের ক্রন্দন তিনি শুনেন।সময়ের ভাষায় তিনি বলতে পারেন:

"তুমি পছন্দ করতে ফুটবল,লাথির বিরুদ্ধে
পাল্টা লাথির সুযোগ আছে তাই "

মিলনকান্তি দত্ত

এরকমই সময় এখন।তবুও কোথাও আমাদের কলমে লেগে আছে মুখোশ।নিরোধ। সবাই এরকম বলার স্পর্ধা দেখান না।দেখানোর সাহস হারিয়ে ফেললে সময় অন্য কারো শাসনে আটকে যায়।আর তখন সময়ের ম্যানিফেস্টো আর কেউ লেখে না।এক শ্রেণি তা চায়।কৃত্রিম ভয় পাইয়ে দিলে আসল দর্শন ঢাকা পড়লে আমাদের সময়কে ভাবী প্রজন্ম আর জানবে না।
মিলনকান্তি তাই প্রশ্ন তোলেন :

তোমার সমাজতন্ত্রে এ'সব কথা ছিল?

বিবেকানন্দ ম্যানিফেস্টো

মিলনকান্তি দত্ত

তুমি পছন্দ করতে ফুটবল,লাথির বিরুদ্ধে
পাল্টা লাথির সুযোগ আছে তাই

বাঙ্গালদেশের রান্না তুমি খুব ভালোবাসতে,
ঝালপোড়া মুখই তো স্পষ্টকথাটা বলে !

পায়ের নিচে মরদটাকে ফেলে হেঁসো হাতে
ফিনকি মেরে ওঠা এক স্ত্রীচরিত্রের
পুজো করতে তুমি

ছবিটা সম্পূর্ণ করতে হলই বা
                          দু'এক ফোঁটা রক্তপাত !
তোমার সমাজতন্ত্রে এ'সব কথা ছিল ?

মিস্ মেরী হেলকে তো তুমি বলেছিলে
"সারা জীবন আমি জগতের জন্য খেটেছি,
কিন্তু সে জগৎ আমার দেহের
এক খাবলা মাংস কেটে না নেওয়া পর্যন্ত
এক টুকরো রুটিও
                           আমাকে ছুঁড়ে দেয়নি ।"

কবি মিলনকান্তি এই সময়ের কবিতার সন্তপুরুষ।যার ঝর্ণা কলম থেকে এক এক করে বেরিয়ে পড়ছে সংকটের উত্তরণে আমাদের সময়ের দ্রোহ ও তার প্রতিকার।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.