![]() |
নীরদ স্যারের টান : শ্যামলেন্দ্র চক্রবর্ত্তী |
নীরদ স্যারের টান : শ্যামলেন্দ্র চক্রবর্ত্তী
নীরদ স্যার লম্বা সোজা টান টান শরীর নিয়ে যখন ক্লাসে
ঢুকতেন , পড়ুয়াদের কচি কচি দেহগুলো লম্ব হয়ে উঠতো ভূমিতে ।
চক ডাস্টার আর হাতে একটা ছোট বেত বিজলির মতো চকচক করে উঠলেও কোনদিন কোন পড়ুয়ার পিঠ ছুঁতে দেখে নি । মাস্টারমশাই কেবল প্রত্যেকটি পিঠ ছু্ঁয়ে সোজা শিরদাঁড়ার কথা বলতেন । সেই থেকে একটু একটু করে পিঠের হাড়টা শেকড়বাকড় ছড়িয়ে বটবৃক্ষ । হঠাৎ ক'বছর আর খুঁজে পাচ্ছি না তাকে। কি ভাবে যে নিরুদ্দেশ হয়ে গেল ।
বুঝতেই পারি নি ।
যদি কেউ পেয়ে থাকেন
বা কারো থেকে থাকে যদি
মিডদাঁড়ু হয়ে যাওয়া
নীরদ স্যারের সেই শিনশিনে বেতখানা ,
দয়া করে ফিরিয়ে দিলে
সাহসটা ফিরে পেতে পারি
এই অন্ধকারে ফালা ফালা আলোটা ধরবার -

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন