সুখী কুকুর বৃত্তান্ত : মৃদুল শ্রীমানী

সুখী কুকুর বৃত্তান্ত : মৃদুল শ্রীমানী
সুখী কুকুর বৃত্তান্ত : মৃদুল শ্রীমানী

এক যে ছিল সুখী কুকুর। সে সুখী, কেননা মানুষের মতো তার অর্থচিন্তা নেই, সকাল হলেই থলি হাতে বাজারে ছোটার হাঙ্গাম নেই। খবরের কাগজে ডেঙ্গি প্রতাপ নিয়ে শিউরে ওঠা নেই। তার নোটবন্দী নেই। জিএসটি নেই। এমনকি চিন পাকিস্তান পর্যন্ত নেই।

সুখী কুকুরকে হাসপাতালে মাছের টুকরো ছোটো হলে টেন্ডার গ্রহীতার সাথে কর্তৃপক্ষের গোপন কানাকানি নিয়ে মাথা ঘামাতে হয় না। জেনারেটরের জন্যে প্রতি মাসে মেপে মেপে ঠিক আটশো লিটার তেল পোড়ে কি করে, সে অঙ্ক কষতে হয় না। ব্যাগে করে পাঁঠার মাংস কেউ নিয়ে যাচ্ছিল, তবু গরুর মাংস বইছে সন্দেহে খুন হয়ে গেল কেন, সে নিয়ে ভাবতে হয় না। আর অজানা অচেনা মেয়ে ধর্ষিতা হলে "সাজানো ঘটনা" বলে দায় এড়িয়ে যাওয়া দেখে উদ্বিগ্ন হতে হয় না। । সুখী কুকুর বেশ আছে। আস্তাকুঁড় ঘেঁটে এঁটো কাঁটা যতদিন পাওয়া যাচ্ছে, ততদিন তার "ঘেউ" দূরে থাক, "কেঁউ" টুকুও কান পেতে শোনা যায় না।  সুখী কুকুরের ডক্টরেট নিয়ে কোনো সম্বন্ধী কোনো প্রশ্ন তোলে না। ডিলিট নিয়েও কেউ মাথা ঘামায় না। কারো ছড়াতে ছন্দের মিলের সাংঘাতিক অভাব, অর্থের মারাত্মক বিপর্যয়, সুখী কুকুরকে ভাবায় না।

 আজ সকালে উসুম উসুম রোদ উঠেছিল। সুখী কুকুর আরামে রোদ পোয়াচ্ছিল। আমায় দেখে একবার হাই তুলল, একবার কুতকুত করে চাইল। যখন দেখল আমার হাতে লাঠিসোঁটা নেই, আধলা ইঁট নেই, পাটকেলটা পর্যন্ত নেই, তখন সুখী কুকুর নিশ্চিন্তে আবার গা এলিয়ে দিল।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.