![]() |
| দীপান্বিতা রায় সরকার |
আগলে দাঁড়া, বুকের উপর খড়খড়ি জাল।
যদি হয় ইচ্ছে , তবেই খোল।
ঐখানেতে জংলী ফুলের গন্ধ আছে, আকাশ আছে।
ছেড়া ঘুড়ির লাটাই আছে।
লুকিয়ে আছে হারকিসিমের বোল।
খুললে পরে, বাস্তুভিটাও সাবধানে।
রোদ শরনে বৈষ্ণবীয় গান টানে।
ছড়িয়ে পরে রসকলি উচ্ছ্বল।
জমতে থাকা নির্যাসী মন ,যেন কখন..
ধূপের মতোন পুড়তে থাকে।
রোদ ছুঁয়ে যায় জলের গভীর তল।
গভীর কোন গোপন কথায় , সিম্ফনি বুক..
দীপান্তরের বরফজলের গল্প বলে।
কুড়িয়ে আনা ডুবুরিদের যে ব্যকারণ,
তল বিহীন জল সংকেততে বইতে পারে।
আগলে দাড়া, ঐ হদিশে নিমগ্ন যে মন।
যদি হয় ইচ্ছে, তবেই খোল।
বুকের মাঝে আন্দলিত হরকিসিমের বোল।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন