![]() |
| সুবীর সরকার |
ডানা ঝাড়তে ঝাড়তে হাসপাতালের দিকে উড়ে
যাচ্ছে হাঁস
আমি রেডিওবার্তা রেখে আসছি
গমখেতের মধ্যে বাজনা রেখে
আসছি
পুষ্করিনীতে মিশে যাচ্ছে আমার সমস্ত ঘাম
বহু বছর পরে রাজার হাতির মাহুত আমাকে
গান শোনাচ্ছেন
পালকে মোড়া শহর জন্মদিন মনে রাখে না
হর্ষ ও বিষাদ মনে রাখে না
আমি বরফকলের ভিতর ডটপেন ঢুকিয়ে
দিই
হাসপাতালের ছায়ায় দাঁড়ালে কেমন নুতন
হয়ে ওঠে আমাদের জীবন

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন