![]() |
| উত্তম চৌধুরী |
শূন্যে যতই সংখ্যা লাগাও শূন্য পাবে
অংক তো এই। যে তোমাকেই
শূন্যে রেখে টপকাতে চায় জটিলরেখা
তাকে তুমি কী বলো আর--আহাম্মক নয় বোকার হদ্দ,
নয়তো-বা কী!
চোখ খুলে কি দ্যাখো নাকি চোখের ভেতর কী রহস্য,
বোধের তীব্র শাসন কোথাও যায় কী দেখা!
মনের ভেতর না বাড়ালে সূক্ষ্ম একটি সরলরেখা
একাই তুমি হাঁটতে থাকো একাই একা।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন