![]() |
| নবকুমার পোদ্দার |
ভাবতে অবাক লাগে
আমি একদিন মরে যাব
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে
অনবদ্য গ্রন্থ হলেও
না হয় বুঝতাম জন্ম সার্থক
খুব বেশি সাবধানী ছিল যারা
সমস্ত পথ ক্ষমতায় শুষে নিত
তারাও মরবে!
তাহলে পাগলের মতো
নদীতে সাঁতরে কি লাভ?
কি লাভ আনন্দের আগুন খুঁটে খুঁটে শিশুর মতো খেলা করা
আবার লাফিয়ে উঠে দীর্ঘ চিৎকারে 'এই যে আমি' বলা
কয়েকটা মৃত্যু দেখার চেয়ে
জাদু দেখা ভাল
পৌষ-পার্বণ পোষ্টম্যান ভাল
ভাবতে অবাক লাগে
প্রত্যেকটি অস্তিত্বকে ঈশ্বর মনে করে মালা গেঁথেছিলাম
রঙের সাথে রঙ মিশিয়ে
জোছনায় টলমল সানাই বেজেছিল
ভাবতে অবাক লাগে
হাতঘড়ি যতটা প্রতিক্রিয়া দেখায়
তুমি ততটা এখনও দেখাতে পারোনি

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন