![]() |
| রানা হেনা |
একদিন বর্ষায় চুল ভেজাবো ।
একটু ঠান্ডা লাগাবো ।
একটু হাঁচবো ।
একটু নাক টাঁনবো ।
একটু খুস খুস করে কাশঁবো ।
গায়ে চাদোর জড়িয়ে বসে থাকবো ।
তোমার বকবকানি শুনবো ।
ঘন ঘন কিছু খেতে চাইবো ।
একটু বেশন গোলো , পেয়াজি বানাও না হয় চপ।
না হয় একটু খিচুড়ি ।
থেকে থেকে তোমায় খোচাঁবো ।
ছেলেটাকেও সাথে নিয়ে তোমার বাপের নিন্দে করবো ।
ছেলেটা কিন্তু আমার মতই হবে ।
তা না হলে আর বাপ বেটা ?
তোমায় শুনিয়ে শুনিয়ে পাশের ফ্লাটের ভাবির গুনগান করবো ।
"আহা! ভাবির কি গলা , কথায় যেন মধু ঝরে ।
একদিন ভাবিকে দাওয়াত করবো শুধু গল্পো করার জন্য" ।
ঠিক তখন পাশ থেকে ছেলেটা বলবে বাবা সামনে তাকাও ।
সামনে তাকিয়ে দেখবো খুন্তি হাতে দাড়িয়ে আছে আমার রাধুঁনি ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন